গুরুদাসপুরে শিশুর রুহানের এ ছবি শুধুই স্মৃতি। ছবি : সংগৃহীত
নদীর পানিতে নিখোঁজ শিশু রুহানের (১০) লাশ ২৩ ঘণ্টা পর রোববার (২৫ মে) সকাল ১০ টার দিকে উদ্ধার করেছে এলাকাবাসী। রুহান গুরুদাসপুর উপজেলার পিপলা গ্রামের গোকুল হোসেনের ছেলে ও পিপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।ছিল।
স্বজনরা জানান, শনিবার বেলা ১১টার দিকে পিপলা মাদ্রাসা সংলগ্ন এলাকায় নির্মানাধীন সেতুর পাশে নদীর পানি দেখতে যায়। একসময় নিখোঁজ হয় ওই শিশু।
এলাকাবাসী শিশুটিকে উদ্ধারে ব্যর্থ হয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্সে খবর দেন। তাদের সহায়তায় ডাকা হয় রাজশাহী বিভাগীয় ডবিুরি দলকে। তারা সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়ে লাশ উদ্ধারে ব্যর্থ হয়ে উদ্ধার করেন।
খুবজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, গোকুলের দুই সন্তানের মধ্যে রুহান ছোট। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারকে যথাযথ সহযোগীতার আশ্বাস দেন তিনি।
