গুরুদাসপুরে ১৫ দিনেও সন্ধান মেলেনি এক বৃদ্ধার


গুরুদাসপুর

গুরুদাসপুর প্রতিনিধি

(১ বছর আগে) ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ৮:০৫ অপরাহ্ন

natoreview

সালেহা বেগম

নিখোঁজের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি গুরুদাসপুরে ষাটোর্ধ্ব বাক প্রতিবন্ধী সালেহা বেগমের। তাকে খুঁজে পেতে ২২ এপ্রিল থানায় সাধারণ ডায়েরি করেন তার পরিবারে সদস্যরা।  

১৪ এপ্রিল সকালে উপজেলার যোগেন্দ্রনগর থেকে নিখোঁজ হন তিনি। নিখোঁজের পরিবার ও থানার ডায়েরি সূত্রে জানা যায়, নিঃসন্তানের মা বাক প্রতিবন্ধী সালেহা বেগম উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগরের শাহাদ আলী ও জামেলা বেগমের মেয়ে। ১৪ এপ্রিল সকালে নিখোঁজের পর আর বাড়ি ফেরেনি।

কোনো ব্যক্তি যদি তার সন্ধান পান তাহলে ০১৭৪৫-৭৪১৮৩৮ অথবা সানোয়ার হোসেন ঠান্টু (বোনের ছেলে) ০১৭৭৬-১৮৬৩৪০ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানান পরিবারের সদস্যরা।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি হয়েছে। থানা পুলিশ কাজ করছে, পাশাপাশি কোনো ব্যক্তি তার সন্ধান পেলে থানায় অথবা উপরোল্লেখিত নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানান তিনি।