গুরুদাসপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যাবজ্জীভন কারাদণ্ডপ্রাপ্ত মেহেদী হাসানকে মঙ্গলবার আদালত থেকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : নাটোরভিউ২৪
গুরুদাসপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে মো. মেহেদী হাসান নামে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।
নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম মঙ্গলবার (২২ এপ্রিল) আসামির উপস্থিতে এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মেহেদী গুরুদাসপুর উপজেলার বৃ-চাপিলা পাঠানপাড়ার আব্দুর রহিম শেখের ছেলে।
মামলার এজাহার সুত্রে জানা যায়, গুরুদাসপুর উপজেলার বৃ-চাপিলা গ্রামের মেহেদী বিয়ের প্রলোভন দিয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সম্পর্কের এক পর্যায়ে ২০২২ সালের ৩০ জানুয়ারি মধ্যে রাতে মোবাইল ফোনে এসএমএস দিয়ে বাড়ির পাশের বাঁশ বাগানে ডেকে নেয় মেহেদি। পরে সেখানে মেহেদী ওই ছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে মেহেদী হাসানকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় মামলা করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁশুলি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া জানান, বিচারক রায়ে জরিমানার টাকা ভিকটিমকে প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন।
