সিংড়ায় পহেলা বৈশাখ উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা


সাহিত্য সংস্কৃতি সিংড়া

সিংড়া প্রতিনিধি

(১ বছর আগে) ১৩ এপ্রিল ২০২৫, রবিবার, ৫:৪৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:১৬ অপরাহ্ন

natoreview

পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে রোববার সিংড়ায় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরারা। ছবি : নাটোরভিউ২৪

পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে সিংড়ায় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) বেলা ১১টায় সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন। প্রাথমিক ও মাধ্যমিক পৃথক দুটি গ্রুপে ‘বাংলা নববর্ষ’ রচনা ও ‘বৈশাখী চিত্র’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

রচনা প্রতিযোগিতায় ক গ্রুপে সিংড়া দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নীল, অর্ঘ্য হালদার, অলি হালদার যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে।  খ গ্রুপে মাধ্যমিক পর্যায়ে প্রথম সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া খাতুন, দ্বিতীয় বিয়াম ল্যাবরেটরি স্কুলের দশম শ্রেণির সাদিয়া ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করে সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির রুকাইয়া তাসলিম।

এছাড়াও বৈশাখী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম ব্রাইট স্টার স্কুলের চতুর্থ শ্রেণির রাধিকা রাণী, দ্বিতীয় সিংড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির সাইফুন নেছা সাফা ও তৃতীয় স্থান অর্জন করে একই প্রতিষ্ঠানের আর্থ দাস এবং খ-গ্রুপে সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির জয়িতা কুন্ডু, দ্বিতীয় কতুয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এস.কে জগন্নাথ ও তৃতীয় স্থান অর্জন করে সিংড়া দমদমা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির জেবা রাহাত।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান, সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাকারিয়া হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাজেদুল করিম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু রুশত মতিন,  সাংবাদিক ও পরিবেশ কর্মী সাইফুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব চঞ্চল মাহমুদ সংগ্রাম।

সাহিত্য সংস্কৃতি থেকে আরও পড়ুন

সর্বশেষ