গুরুদাসপুরে আগুনে পাটের গুদাম ও ফার্নিচার ভস্মিভুত


গুরুদাসপুর

গুরুদাসপুর প্রতিনিধি

(১ বছর আগে) ১২ এপ্রিল ২০২৫, শনিবার, ৪:৫০ অপরাহ্ন

natoreview

গুরুদাসপুরে আগুনে পুড়ে যাওয়া ফার্নিচার। ছবি : নাটোরভিউ২৪

গুরুদাসপুরে কাঠুরিয়া ফার্নিচার ও পাটের গুদামে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার ভোর ৬টার দিকে পৌরশহরের চাঁচকৈড় কাঠহাট মোড়ে  এ অগ্নিকাণ্ড ঘটে।

কাঠুরিয়া ফার্নিচারের স্বত্ত্বাধিকারী ফাহাদ কবির শোভন জানান, ভয়াবহ অগ্নিকাণ্ডে কাঠের নকশা করার তিনটি যন্ত্র, ৩০ সেট খাট, ৫ সেট ওয়ারড্রপসহ মালামাল পুড়ে গেছে। পাশের আব্দুর রাজ্জাক ফকিরের পাটের গুদামেও আগুন ছড়িয়ে পড়ে।

উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, পর্যাপ্ত পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। বনপাড়া ও গুরুদাসপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।