বড়াইগ্রামে শুক্রবার লালন স্মরণ উৎসবে গান গাইছেন শিল্পীরা। ছবি : নাটোরভিউ২৪
বড়াইগ্রামে ২০তম লালন স্মরণ উৎসব ও কৃতি শিষ্য স্বীকৃতি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বনপাড়া ডিগ্রি কলেজ চত্ত্বরে রূপরেখা লালন একাডেমির আয়োজনে শুক্রবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৯টায় উৎসবের মুল পর্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।
রূপরেখা লালন একাডেমির সভাপতি সরদার সুলতান আহমেদের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আলিম, আব্দুস সালাম মোল্লা ও বনপাড়া বাড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ রফিকুল ইসলাম খান।
উৎসবে ফিরোজ মাহমুদের পরিচালনায় রূপরেখা লালন একাডেমির শিল্পী ও আমন্ত্রিত শিল্পীরা লালন সঙ্গীত পরিবেশন করেন। পরে প্রধান অতিথি একাডেমির পাঁচজন কৃতি শিষ্য’র হাতে সম্মাননা পুরষ্কার তুলে দেন।
