নাটোরের গুরুদাসপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় এক রেষ্টুরেন্ট মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৪সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে দিকে গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় বাজারস্থ গো-হাটা শ্রমিক অফিসের দোতলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত কুটুমবাড়ী রেষ্টুরেন্ট মালিক সাইফুল ইসলাম(৪৫) হলেন চাঁচকৈড় কাঁচারীপাড়ার মৃত মহির উদ্দিনের ছেলে। এঘটনায় শিক্ষার্থীর খালু মনিরুজ্জামান থানায় ধর্ষন মামলা দায়ের করেন।
ওসি মো.মোনারুজ্জামান জানান, উপজেলার রোকেয়া গালর্স স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির পড়–য়া সেই শিক্ষার্থী। রেস্টুরেন্টে প্রায়ই খাওয়ার সুবাদে মালিক সাইফুলের সাথে পরিচয় হয় ওই শিক্ষার্থীর। এভাবে তাদের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে রেস্টুরেন্ট মালিক সাইফুল ইসলাম ওই শিক্ষার্থীকে শ্রমিক অফিসের দোতলার একটি কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এটা শিক্ষার্থীর পরিবারবর্গ জানলে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন রেস্টুরেন্ট মালিক। এভাবে প্রায়ই সেই শিক্ষার্থীকে ধর্ষণ করতে থাকে।
রবিবার সকাল ৬টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ের কথা বলে সেই শিক্ষার্থীকে আসতে বলে শ্রমিক অফিসের দোতলার কক্ষে। কক্ষে এসে সেই শিক্ষার্থী বিয়ের কথা বললে টাল বাহানা করতে থাকে। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। এতে আশেপাশের লোকজন জানতে পেরে ছুটে এসে ধর্ষক সাইফুলকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে ধর্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
