নাটোরে জেলা প্রশাসকের কাছে আশার ৪৫০টি কম্বল হস্তান্তর


সদর

নিজস্ব প্রতিবেদক

(৩ মাস আগে) ১৭ নভেম্বর ২০২৫, সোমবার, ৬:৩১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:২১ অপরাহ্ন

natoreview

আশা নাটোর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. মজিবর রহমান জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আরিফ হোসেনের কাছে সোমবার শীতবস্ত্র হিসেবে ৪৫০টি কম্বল হস্তান্তর করেছেন। ছবি : নাটোরভিউ২৪

প্রতিবছরের মতো এবারও শীতার্ত, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণের লক্ষ্যে সোমবার নাটোর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আরিফ হোসেনের নিকট শীতবস্ত্র হিসেবে ৪৫০টি কম্বল হস্তান্তর করেছেন।

আশা নাটোর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. মজিবর রহমান আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের হাতে কম্বলগুলো তুলে দেন।

এসময় নাটোর জেলা সিনিয়র রিজিওয়নাল ম্যানেজার দলিলুর রহমান, আবুল হোসেন ও বাবুল হোসেন, জেলা ব্যবস্থাপক আজাহারুল ইসলাম, নাটোর সদর ১ও  ২ শাখার ব্যবস্থাপক যথাক্রমে মো. এনামুল হক ও মো. কামরুজ্জামান সরকার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সারা দেশের মতো  আশা নাটোর জেলায় একটি স্বাস্থ্য কেন্দ্র ও ৩৩০টি প্রাথমিক শিক্ষা কেন্দ্র পরিচালনা ছাড়াও প্রতি মাসে সাতজন শিক্ষার্থীকে উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান করছে। আশা মানবিক সহায়তার পাশাপাশি অর্থনৈতিক অগ্রযাত্রায়ও বিশাল ভূমিকা রেখে চলেছে।

২০২৫ সালের কর্মপরিকল্পনায় সারাদেশে ৭০ লাখ সদস্যের জন্য ৪৮,৩০০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। নাটোর জেলায় আশা ২০২৫ সালে ৯১,০০৫ জন ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে ৫৮১.৪৪ কোটি টাকা ঋণ প্রদান করবে।

প্রতিবছরের মতো এবারও শীতার্ত, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণের লক্ষ্যে সোমবার নাটোর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আরিফ হোসেনের নিকট শীতবস্ত্র হিসেবে ৪৫০টি কম্বল হস্তান্তর করেছে।


 

সদর থেকে আরও পড়ুন

সর্বশেষ