জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন এমপি আব্দুল আজিজ


রাজনীতি বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(৩ মাস আগে) ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, ৫:৩৭ অপরাহ্ন

natoreview

জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন এমপি আব্দুল আজিজ

ভোটার ও কর্মী-সমর্থকদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজ। এমপি হিসাবে শপথ নেয়ার পর বুধবার বেলা ১২টার দিকে নির্বাচনী এলাকায় পৌঁছালে কাছিকাটা টোলপ্লাজা এলাকায় শত শত নেতা-কর্মী তাকে ফুল দিয়ে বরণ করে নেন। 
তাকে একটি বর্নাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়। এরপর ধারাবারিষা ইউনিয়ন দলীয় কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
আব্দুল আজিজ বলেন, কে ভোট দিয়েছেন আর কারা দেননি সেটা এখন বিবেচ্য নয়। তিনি এখন সবার, সবাই এখন তার। সকল দলের, মতের, ধর্মের মানুষদের সাথে নিয়ে এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তিনি। 
এ সময় জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র মশিউর রহমান বাবলু, গুরুদাসপুর পৌর বিএনপির আহবায়ক দুলাল সরকার, সদস্য সচিব সুফি আবু সাইদ, উপজেলা বিএনপির সদস্য আবু হেনা, মোহাম্মদ আলীসহ গুরুদাসপুর-বড়াইগ্রাম উপজেলা বিএনপি ও সহযোগী সংসঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ