সিংড়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু
নাটোর-৩ সিংড়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সব কিছু ভুলে সকল কে নিয়ে একটি নিরাপদ সিংড়া গড়তে চান। শুক্রবার বেলা ১২ টায় নিজ বাসভবনে আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
নাটোর জেলার মধ্যে সবচেয়ে বেশী ভোটের ব্যবধানে তাকে বিজয়ী করায় সিংড়ারবাসীর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে আরো বলেন, আমি অতি সাধারণ একজন মানুষ। ধর্ম, বর্ণ, গোষ্ঠী সহ সিংড়ার সকল জনগণের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। কোন রকম সংঘাত, রক্তপাত চান না। সকলের সেবক হয়ে থাকতে চান। এসময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার রুহের মাগফিরাত কামনায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সহ মসজিদে মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাতের ঘোষণা দেন।
উল্লেখ্য সিংড়া আসনে বিএনপি মনোনিত প্রার্থী জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর জেলার চারটি আসনের মধ্যে সবচেয়ে বেশি (প্রায় ৫৩ হাজার) ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেছেন।
পরে নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অসুস্থ্য রোগীদের খোঁজ-খবর নেন। এসময় উপস্থিত ছিলেন তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, সাবেক পৌর কাউন্সিলর মহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বুলেন।
