চাঁদাবাজরা ক্ষমতায় গেলে ৫ বছর শান্তিতে থাকতে পারবেন না : আসিফ মাহমুদ


রাজনীতি সিংড়া

সিংড়া প্রতিনিধি

(৫ মাস আগে) ৪ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, ৭:০৪ অপরাহ্ন

natoreview

সিংড়ায় পদযাত্রায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : নাটোরভিউ২৪

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ১১ দলের প্রত্যেক আসনে একক প্রার্থী। এটা আমাদের ঐক্যের পরিচয়। মান অভিমান ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। কারণ ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে জোট বড় আর জোটের চেয়েও দেশ বড়। সুতরাং এলাকা, দল, জোট ও দেশের স্বার্থে জোট মনোনিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অনৈক্যর সুযোগে চাঁদাবাজরা যদি ক্ষমতায় আসে আগামী ৫ বছর কেহ শান্তিতে থাকতে পারবেন না। মঙ্গলবার দুপুরে সিংড়া বাসস্ট্যান্ডে ১১ দলীয় জোট মনোনিত প্রার্থী প্রফেসর জার্জিস কাদির বাবুর নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এদিকে পদযাত্রার শুরুতেই মঞ্চে উঠা নিয়ে ছাত্রশক্তি ও যুবশক্তির হাতাহাতি, ধাক্কাধাক্কি হয়।

পদযাত্রায় প্রধান বক্তা ছিলেন নাটোর-৩ সিংড়া আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির নাটোর জেলার সদস্য সচিব প্রফেসর এসএম জার্জিস কাদির। আরো বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সম্বয়ক ফয়সাল আহমেদ, কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মুনিয়া শারমিন, জাতীয় যুবশক্তির আহবায়ক এডভোকেট তরিকুল ইসলাম, নাটোর জেলার যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান, উপজেলা জামায়াতের আমির আ.ব.ম আমানউল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য আফসার আলী, পৌর জামায়াতের আমীর সাদরুল উলা, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক টিংকু সরদার প্রমূখ।

আসিফ মাহমুদ আরো বলেন, একটি দল মনে করেন পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবেন, আপনারা মনে করবেন না শেখ হাসিনার মতো পার পেয়ে যাবেন। বিগত তিনটি নির্বাচনে দমন-পীড়ন করে নির্বাচন করে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল কিন্তু ৫ আগস্ট বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়েছিল, আপনাদের সন্তানেরা জীবন দিয়েছিল, সেই মানুষ পারে ভোটের জন্য জীবন দিতে। তাই নির্বাচনের দিন ১১ দলীয় জোটের পক্ষ থেকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ভোটের দিন ফজরের নামাজের পর থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত সকলকে কেন্দ্রে কেন্দ্রে অবস্থান গ্রহণ করতে হবে। যেন আগের নির্বাচনের মরা মানুষ কবর থেকে ভোট না দিতে পারে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ