বড়াইগ্রামে দাঁড়িপাল্লার সমর্থনে জামায়াতের প্রচার মিছিল


রাজনীতি বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(৬ মাস আগে) ২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৭:০৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:২৬ অপরাহ্ন

natoreview

বড়াইগ্রামের রাজাপুর বাজারে দাঁড়িপাল্লার সমর্থনে জামায়াতের প্রচার মিছিল। নাটোরভিউ২৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাটোর–৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়াইগ্রাম উপজেলার উদ্যোগে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে মাওলানা আব্দুল হাকিমকে বিজয়ী করার লক্ষ্যে এক নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ আছর নামাজ পর রাজাপুর বাজার কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথসভায় রূপ নেয়। এসময় নেতাকর্মীরা “চলো একসাথে গড়ি বাংলাদেশ”সহ বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত করে। মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ৬ নং গোপালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোসাদ্দেক হোসেন, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা কুতুবুদ্দিন, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি পারভেজসহ স্থানীয় নেতাকর্মীরা।

মিছিল শেষে সমাপনী বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, “দাঁড়িপাল্লাকে বিজয়ী করার লক্ষ্যে আমাদের পাড়া-মহল্লায় প্রত্যেক মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে। আমরা অন্য দলের মতো ফ্যামিলি কার্ড কিংবা টাকা-পয়সা দিয়ে মানুষকে প্রভাবিত করব না। ইনশাআল্লাহ জামায়াত বিজয়ী হলে এ দেশ থেকে দুর্নীতি বিদায় করা হবে।”

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ