বড়াইগ্রাম পৌরসভার লক্ষ্মীকোল বাজারে পথসভায় বক্তব্য রাখছেন বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আজিজ। নাটোরভিউ২৪
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ বলেছেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে দেশে হিন্দু-মুসলিম মিলেমিশে বসবাস করবে। আমরা সবার নিরাপত্তা নিশ্চিত করবো। কোন চাঁদাবাজি, টেন্ডারবাজি চলবে না। কাউকে অযথা মিথ্যা মামলা দিয়ে হয়রানী করতে দেয়া হবে না। আমাদের নেতা তারেক রহমানের দেয়া ৩১ দফার ভিত্তিতে দেশের উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হবে।
তিনি শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীকোল বাজারে ধানের শীষের বড়াইগ্রাম পৌর কার্যালয় উদ্বোধন শেষে আয়োজিত সভায় এসব কথা বলেন। পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাবেক মেয়র ইসাহাক আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব বেলাল হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সদস্য ও জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আশরাফ আলী, সদস্য সচিব শামসুল আলম রনি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল, বিএনপি নেতা ঈমান আলী, অধ্যক্ষ ইসাহাক আলী ও মেহেদী হাসান নোমান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তায়েদুল হক বুলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল ও পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বিএনপি মনোনীত প্রার্থীর নেতৃত্বে একটি বিশাল গণমিছিল পৌরসভার বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।
