সিংড়ায় রেড ক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ


সিংড়া

সিংড়া প্রতিনিধি

(৬ মাস আগে) ১৯ জানুয়ারি ২০২৬, সোমবার, ৮:২৪ অপরাহ্ন

natoreview

সিংড়ায় রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। ছবি : নাটোরভিউ২৪

সিংড়ায় রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে উন্নত মানের কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বিকেল ৫টায় উপজেলা পরিষদ হলরুমে চলমান শীত মৌসুমে দুর্গতদের মাঝে এই কম্বল বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত প্রধান অতিথি থেকে প্রত্যন্ত অঞ্চলের ৮০ জন গ্রাম পুলিশ সদস্যদের হাতে এই কম্বল (শীতবস্ত্র) তুলে দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, আইসিটি প্রোগ্রামার মাজেদুর রহমান, রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেভেল কর্মকর্তা নাজির শিকদার প্রমুখ।