নাটোর-৩ আসন

প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন


রাজনীতি সিংড়া

সিংড়া প্রতিনিধি

(৬ মাস আগে) ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার, ৫:২১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:২২ অপরাহ্ন

natoreview

নাটোর-৩ (সিংড়া) আসনে ১০ দলীয় ঐক্যজোট প্রার্থী এনসিপির এসএম জার্জিস কাদির বাবুর মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন। ছবি : নাটোরভিউ২৪

নাটোর-৩ (সিংড়া) আসনে ১০ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী এনসিপির এসএম জার্জিস কাদির বাবুর মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন হয়েছে।

শুক্রবার বিকালে সিংড়া বাসস্ট্যান্ডে নাটোর-৩ সিংড়ার সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন করা হয়। এসএম জার্জিস কাদির বাবু জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাটোর জেলা সদস্য সচিব ও রাজশাহী নিউ ডিগ্রি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ।

বৃহস্পতিবার ১০ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিংড়ার এ আসনে প্রফেসর জার্জিস কাদির বাবুকে প্রার্থী ঘোষণা করা হয়। এর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে। মানববন্ধনে মাহফুজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন জুলাই যোদ্ধাদের পক্ষে মেহেদী হাসান, বায়জিদ হোসেন, সচেতন নাগরিকের পক্ষে আল আমিন প্রমুখ। বক্তারা

এনসিপির প্রার্থী জার্জিস কাদির বাবুকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তার মনোনয়ন পরিবর্তনে ১০ দলীয় ঐক্যজোটের দৃষ্টি আকর্ষণ করেন এবং তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ