সিংড়ায় রোববার উপজেলা প্রশাসনের মাদ্রাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ। ছবি : নাটোরভিউ২৪
সিংড়ায় মাদ্রাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে উপজেলা প্রশাসন। রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের পক্ষ থেকে উপজেলা হামিদিয়া ইসলামিয়া, চকসিংড়া দারুল উলুম ও পুঠিমারী-খাগোরবাড়িয়া মাদ্রাসার শতাধিক এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
চকসিংড়া দারুল উলুম মাদ্রাসায় প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেন ম্যানেজিং কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন সাংবাদিক ও পরিবেশ কর্মী আবু বক্কর সিদ্দিক, মাদ্রাসার মহতামিম মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা মামুনুর রশিদ, হাফেজ আব্দুল্লাহ আল আমিন।
সিংড়ার ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, এতিম-অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
