সিংড়ায় শনিবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। ছবি : নাটোরভিউ২৪
সিংড়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও সহস্রাধিক এতিম, অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১২ টায় উপজেলার শেরকোল উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করে শেরকোল ইউনিয়ন বিএনপি ও সব অঙ্গ সংগঠন। দোয়া অনুষ্ঠানে আগত সহস্রাধিক শীতার্তদের হাতে তুলে দেয়া হয় একটি করে শীতবস্ত্র। আর সাবেক প্রধানমন্ত্রীর দোয়া অনুষ্ঠানে এসে শীতবস্ত্র পেয়ে বেশ খুশি হন শীতার্তরা।
দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে শেরকোল ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিংড়া পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন, সদস্য রুহুল আমিন, থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আলীম খাজা, শেরকোল ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক আখের আলী, গোলাম মোস্তফা, সোহরাব আলী, আন্তাজ আলী, যুবদল নেতা পলাশ মাহমুদ, ছাত্রদল নেতা শিহাব উদ্দিন শান্ত প্রমূখ। দোয়া পরিচালনা করেন ওলামাদল নেতা মাওলানা আব্দুল হাকিম।
দোয়া মাহফিলের আয়োজক বিএনপি নেতা জয়নাল আবেদীন বলেন, এতিম-অসহায়দের নিয়ে আপোষহীন নেত্রী খালেদা জিয়ার জন্য এই দোয়া মাহফিলের আয়োজন হয়েছে। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সদস্যদের প্রচেষ্টায় আগত শীতার্ত মানুষের পাশে থাকার এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।
