তারেক রহমান জাতীয় ঐক্যের প্রতীক -দুলু


রাজনীতি বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(৬ মাস আগে) ৫ জানুয়ারি ২০২৬, সোমবার, ৫:২৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:২৭ অপরাহ্ন

natoreview

নাটোরের বড়াইগ্রামে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোর ভিউ২৪

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমান বাংলাদেশে এই মুহুর্তে জাতীয় ঐক্যের প্রতীক। তিনি আসার পর দেশে এক নীরব বিপ্লব ঘটেছে। রাজনীতিতে এসেছে গুণগত পরিবর্তন। বাংলাদেশের জনগণ ঐক্য এবং সংহতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশ্ব দেখেছে এক নতুন বাংলাদেশ। একজন নেতার প্রত্যাবর্তন বদলে দিয়েছে পুরো দেশকে। 

তিনি বলেন, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে দেশের মাটিতে কোন নির্বাচন হয়নি। অতএব যারা এমপি পরিচয় দেয়, তারা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি নয়। দেশের মানুষ তাদেরকে এমপি হিসাবে, মন্ত্রী হিসাবে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে মানতে রাজি নয়। প্রয়োজন হলে পার্লামেন্টে বিল পাশ করিয়ে তারা যে ক্ষমতায় ছিল, সে ক্ষমতাকে আমরা অবৈধ ঘোষণা করবো। 

তিনি সোমবার দুপুরে বিএনপির ভারপাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে নিয়ে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের আওয়ামীলীগ দলীয় সাবেক এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারীর কটুক্তির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা কালে এসব কথা বলেন। নাটোরের বড়াইগ্রাম থানা মোড়ে উপজেলা এবং বড়াইগ্রাম ও বনপাড়া পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সদস্য ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শামসুল আলম রনির সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি ইসাহাক আলী, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, গুরুদাসপুর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ওমর আলী শেখ, বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, বিএনপি নেতা লিয়াকত আলী আলম ও জামালউদ্দিন আলী বক্তব্য রাখেন। 

সমাবেশে প্রধান অতিথি দুলু বলেন, বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবুকে বনপাড়ার মাটিতে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। সেদিন গুরুতর আহত অবস্থায় পাটোয়ারী হাসপাতালে নিয়ে গেলে আওয়ামীলীগের বিনা ভোটের এমপি এই সিদ্দিক হাত-পায়ের রগ কেটে বাবুর মৃত্যু নিশ্চিত করে। অথচ এই খুনী সিদ্দিক এখন বড় বড় কথা বলে, আমার নেতাকে নিয়ে বাজে কথা বলে। বাবু হত্যায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। এ সময় তিনি বিনা ভোটের এমপি সিদ্দিকুর রহমানকে গ্রেফতারে প্রশাসনকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দেন। একই সঙ্গে নেতাকর্মীদেরকেও কোন প্রকার উস্কানীতে পা না দেয়ার আহ্বান জানান। 

এর আগে তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাবেক এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারীর কুটক্তির প্রতিবাদে বিএনপি নেতাকর্মীরা বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন এবং সিদ্দিকুর রহমানের কুশপুত্তলিকা দাহ করেন। 
 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ