নাটোর-৩ সিংড়া আসনে রোববার মনোনয়ন উত্তোলনকেরছেন এনসিপির অধ্যাপক এসএম জার্জিস কাদির বাবু। ছবি : নাটোরভিউ২৪
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-৩ (সিংড়া) আসনে আরও তিনজন সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়ন উত্তোলন করেছেন। রোববার সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত এই আসন থেকে বিএনপি, জামায়াত, জাতীয়পাটি, এনসিপি, ওয়ার্কার্স পাটি, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস ও স্বতন্ত্র মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন উত্তোলন করেছেন।
নাটোর-৩ সিংড়া আসনে নতুন করে মনোনয়ন উত্তোলনকারী তিনজন প্রার্থী হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাটোর জেলার সদস্য সচিব অধ্যাপক এসএম জার্জিস কাদির বাবু, জাতীয়পাটির মনোনিত প্রার্থী আশিক ইকবাল ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেত্রী ফাতেমা খানম।
এর আগে এই আসন থেকে মনোনয়ন উত্তোলন করেন বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী নাটোর জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা খলিলুর রহমান, ওয়ার্কার্স পাটির মিজানুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দাউদার মাহমুদ, উপজেলার ইটালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুল আলম সিদ্দিক, মুক্তিযুদ্ধ প্রজš§ দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার ইউসুফ আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের টিংকু সরদার, স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম ও ২০২৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (স্বতন্ত্র প্রার্থী) দেলোয়ার হোসেন পাশা।
সহকারী রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বিষয়টি নিশ্চিত করেছেন।
