সিংড়ায় ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালা


রাজনীতি সিংড়া

সিংড়া প্রতিনিধি

(৬ মাস আগে) ২৮ ডিসেম্বর ২০২৫, রবিবার, ৭:৩৪ অপরাহ্ন

natoreview

সিংড়ায় রোববার কর্মশালায় বক্তৃতা করছেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আমিন। ছবি : নাটোরভিউ২৪

সিংড়ায় ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক নির্বাচনি প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। রোববার সিংড়া গোডাউনপাড়ায় উপজেলা, পৌর, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে দিনব্যাপি এ কর্মশালার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আমিন, কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচিত ভিপি শেখ রিফাত মাহমুদ ও শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সোয়াইব ইসলাম। কর্মশালায় উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মিন্টুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম, মীর হাবিব, সিংড়া পৌর ছাত্রদলের আহবায়ক মুক্তার হোসেন, সদস্য সচিব উৎপল কুমার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাজল সরকার, সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান লেমন, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান।

প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির আগামীতে পরিকল্পনা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ক্রীড়া সহ মোট আটটি গুরুত্বপূর্ণ বিষয়ে উপস্থিত ছাত্রদল নেতাকর্মদের প্রশিক্ষণ প্রদান করা হয়। চলনবিল সহ সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খনন, তিস্তা ব্যারেজ উন্নয়ন সহ পরিবেশ রক্ষায় ২৫ কোটি বৃক্ষ রোপন সহ রক্ষণাবেক্ষণের পরিকল্পনা তুলে ধরেন।

 

 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ