ট্রাফিক সেবা সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার সিংড়ায় পুলিশের শোভাযাত্রা। ছবি : নাটোরভিউ২৪
‘ট্রাফিক আইন মেনে চলি যানজট ও দূর্ঘটনা মুক্ত নাটোর গড়ি’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে সিংড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ট্রাফিক সেবা সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় একটি সচেতনতামূলক শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। পরে সড়ক দুর্ঘটনারোধে সাধারণ মানুষ ও যানবাহনে ট্রাফিক আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।
এসব কর্মসূচির উদ্বোধন করেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম। উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) নুর মোহাম্মদ আলী, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা তাসরিফুল ইসলাম, পুলিশ পরিদর্শক শহর ও যানবাহন রেজাউল করিম, সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম, পুলিশ সার্জেন্ট রতন আহমেদ প্রমুখ।
