সিংড়া উপজেলার প্রতিবন্ধী ও প্যারালাইসিস রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক আসমা শাহীনসহ অতিথিরা। ছবি : নাটোরভিউ২৪
সিংড়া উপজেলার প্রতিবন্ধী ও প্যারালাইসিস রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে এসে ২০ জন অসহায় প্রতিবন্ধীর মাঝে এই হুইল চেয়ার বিতরণ করেন নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীন।
এ সময় উপস্থিত অসুস্থ্য প্যারালাইসিস রোগী ও প্রতিবন্ধীদের পরিবারের সদস্যদের সাথে তিনি কুশল বিনিময় করেন।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, সাংবাদিক ও পরিবেশকর্মী সাইফুল ইসলাম।
পরে জেলা প্রশাসক আসমা শাহীন সিংড়া থানা, সহকারী কমিশনার ভূমি কার্যালয়, পৌরসভা কার্যালয় ও উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ডিসি।
