বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা শাখার উদ্যোগে শনিবার সদর উপজেলা মিনি স্টেডিয়ামে ক্যাম্পুরির উদ্বোধন করছেন জেলা প্রশাসক আসমা শাহীন। ছবি : নাটোরভিউ২৪
বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা শাখার উদ্যোগে পাঁচ দিনব্যাপী কাব ক্যাম্পুরি শনিবার উদ্বোধন করা হয়েছে। দুপুর ১২টায় নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়ামে ক্যাম্পুরি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং জেলা স্কাউটসের কমিশনার জান্নাতআরা ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আদনান এবং বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক উপপরিচালক আব্দুর রশীদ।
বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা শাখার সম্পাদক ও কাব ক্যাম্পুরির সদস্য সচিব এসএম গোলাম মহি উদ্দিন জানান, নাটোর জেলার ৭৫টি প্রাথমিক বিদ্যালয় থেকে কাব স্কাউট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তা সহযোগে ৬০০ জন ক্যাম্পুরিতে অংশ নিচ্ছেন। ক্যাম্পুরিতে কাব প্রোগ্রাম, বৃত্ত গঠন, গ্রান্ড ইয়েল, দড়ির কাজ, কাব অভিযান, প্রতিভা বিকাশ, বন্ধু গড়ি, ফান অ্যান্ড গেইম কার্নিভাল, প্রাথমিক প্রতিবিধান, মহাতাঁবু জলসাসহ বিভিন্ন ইভেন্ট থাকছে।
