সিংড়ায় বিনামূল্যে ৪৯৭০ কৃষক পেল রবি মৌসুমের বীজ ও সার


সিংড়া

সিংড়া প্রতিনিধি

(৮ মাস আগে) ৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ৭:৫৬ অপরাহ্ন

natoreview

সিংড়ায় মঙ্গলবার বিনামূল্যে রবি মৌসুমের বীজ ও সার বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। ছবি : নাটোরভিউ২৪

সিংড়ায় চার হাজার ৯৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে রবি মৌসুমের বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, মসুর, খেসারী, শীতকালীন পেঁয়াজ ও চীনাবাদাম বীজ ও সার বিতরণের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান, ইমরান হাসান।