দেশের সার ডিলারদের খরচ ও কমিশন ৩০ বছরে এক পয়সাও বৃদ্ধি হয়নি


সদর

নিজস্ব প্রতিবেদক

(৯ মাস আগে) ২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ৫:৪২ অপরাহ্ন

natoreview

নাটোরে সোমবার বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন। ছবি : নাটোরভিউ২৪

নাটোরের বিসিআইসি সার ডিলাররা বলেছেন, গত ৩০ বছরে সব খরচ বৃদ্ধি পেলেও দেশের সার ডিলারদের ট্রাক ভাড়া, গুদাম ভাড়া, শ্রমিক খরচসহ সব ধরনের খরচ ও সার বিক্রির কমিশন এক পয়সাও সরকার বৃদ্ধি করেনি।

তারা বলেন, সার লোড আনলোড খরচ, কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল, ব্যাংক সুদ, আয়কর সব কয়েক গুন বৃদ্ধি পেলেও ডিলারদের কোন সুযোগ সুবিধা সরকার বৃদ্ধি করেনি। উলটো কৃষি মন্ত্রনালয় সারের বরাদ্ধ এক ছটাকও বৃদ্ধি না করে দলীয় বিবেচনায় নতুন করে দ্বিগুন ডিলার নিয়োগ দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। তারা নাটোর জেলায় বিদ্যমান ৬৬জন সার ডিলারকে বহাল রাখার পাশাপাশি তাদের কমিশন বৃদ্ধির দাবি জানান।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) নাটোর জেলা শাখা তাদের স্টেশন বাজারের কারবালা মোড়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ব্যবসায়ী আব্দুস সালাম এসব দাবি জানান।

সংবাদ সম্মেলনে বলা হয়, সরকার ভর্তুকি মূলে কৃষক পর্যায়ে সার বিক্রি করায় কখনো সারের ওপরে উৎস্য কর নির্ধারণ করা হয়নি। উৎস্য কর নির্ধারণ না করার জন্য ডিলাররা সরকরের কাছে দাবি জানিয়েছেন।

এ সময় বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম সাজ্জাদুর রহমান সোহাগ, সার ডিলার বিএনপি নেতা ইব্রাহীম খলিল ফটিক ও বেলাল হোসেনসহ জেলার সার ডিলাররা উপস্থিত ছিলেন।


 

 

সদর থেকে আরও পড়ুন

সর্বশেষ