নাটোরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন


সদর

নিজস্ব প্রতিবেদক

(৫ মাস আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ৫:৩০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৪২ অপরাহ্ন

natoreview

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তৃতা করছেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহিন। ছবি : বাসস

নাটোরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা করেছে জেলা প্রশাসন।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াৎ, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল আওয়াল, জেলা সমাজ সেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, নাটোর প্রে সক্লাবের সভাপতি ফারাজি আহম্মদ রফিক বাবনসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ওয়েবপোর্টালের মাধ্যমে জনগনের প্রয়োজনীয় তথ্যর সুফল পাওয়ার ক্ষেত্রে তথ্য হালনাগাদসহ জনসচেতনতার লক্ষে কার্যকর প্রচারনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

সদর থেকে আরও পড়ুন

সর্বশেষ