নাটোরে বাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত, আহত ১


সদর

নিজস্ব প্রতিবেদক

(৯ মাস আগে) ২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ৪:২৫ অপরাহ্ন

natoreview

ছবি : নাটোরভিউ২৪

নাটোর শহরের ট্রাফিক মোড় এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় ভুটভুটি উল্টে গিয়ে মজনু প্রামানিক (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় রাব্বি মজুমদার (১৫) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে।

নিহত মজনু প্রামানিক বাগাতিপাড়া তমালতলা নুরপুর চকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মাছ কেনার উদ্দেশ্যে নাটোরের  সিংড়া যাচ্ছিলেন। রোববার  সকালে নাটোর ট্রাফিক মোড়ে দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজনুকে মৃত ঘোষণা করেন।

আহত রাব্বি মজুমদারকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নাটোর সদর থানার  ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


 

সদর থেকে আরও পড়ুন

সর্বশেষ