সিংড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে জখম, স্বামী গ্রেফতার


সিংড়া

সিংড়া প্রতিনিধি

(৮ মাস আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৫:৫১ অপরাহ্ন

natoreview

সিংড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগে গ্রেফতার স্বামী কাশিম উদ্দিন। ছবি : নাটোরভিউ২৪

সিংড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতত ও পিটিয়ে জখমের অপরাধে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেফতার ব্যক্তির নাম কাশিম উদ্দিন (৩২)। তিনি উপজেলার মাঝগ্রাম গোপালপুর গ্রামের হুসেন আলীর ছেলে। বুধবার র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, ১৪ বছর পূর্বে শাকিলা খাতুন ওরফে শরিফাকে বিয়ে করেন কাশিম উদ্দিন।  কিন্তু বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রী শাকিলাকে নিয়াতন শুরু করেন তার স্বামী কাশিম। ১০ সেপ্টেম্বর যৌতুকের দাবিতে ওই গৃহবধূকে রাজমিস্ত্রির কাজে ব্যবহ্নত স্টিলের ধারালো পাট্রা দিয়ে পিটিয়ে জখম করেন। পরে নাটোর সদর হাসপাতালে চিকিৎসা শেষে সিংড়া থানায় মামলা হলে তাকে গ্রেফতার করা হয়।  

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

সিংড়া থেকে আরও পড়ুন

সর্বশেষ