সিংড়ায় ধূমপান ও তামাকজাত পণ্য ব্যবহার নিয়ন্ত্রণে পথসভা। নাটোরভিউ২৪
সিংড়ায় ধূমপান ও তামাক জাতপণ্য ব্যবহার নিয়ন্ত্রণে পথসভা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চামারি ইউনিয়নের পাঙ্গাশিয়া বাজারে এ কর্মসূচি পালন করা হয়। সচেতনতামূলক কর্মসূচিতে উপজেলা প্রশাসন সহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাংগঠনিক সম্পাদক ও কলম ডিগ্রি কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, চামারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা উপেন্দ্রনাথ সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শফিউল ইসলাম উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে ধুমপান ও তামাক জাতপণ্য ব্যবহারে ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করা হয়।
