সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম
সিংড়া উপজেলা অবসরপ্রাপ্ত সেনা সমাজ কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পৌরসভা কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা আব্দুল হক এবং নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু দাউদ।
সভায় উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে অবসরপ্রাপ্ত কর্পোরাল সাইফুল ইসলামকে সভাপতি ও অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট কর্মকর্তা সিরাজুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য কমিটি গঠন করা হয়েছে।
ঘোষিত কমিটিতে ফজলুর রহমানকে সহ-সভাপতি, রমিজ উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক ও আরিফুল ইসলামকে অর্থ সম্পাদক করা হয়েছে। এছাড়া অবসরপ্রাপ্ত কর্পোরাল মোস্তাক আহমেদ সহ ছয়জনকে কার্যনির্বাহী কমিটির সদস্য ঘোষণা করা হয়।
