কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকার চেক ফেরত দিলেন রিয়াজুল


বিশেষ সংবাদ নলডাঙ্গা

নিজস্ব প্রতিবেদক

(১০ মাস আগে) ৩০ আগস্ট ২০২৫, শনিবার, ৭:১৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:১১ অপরাহ্ন

natoreview

রাস্তায় কুড়িয়ে পাওয়া ব্যাগে থাকা ২০ লাখ টাকার চেক ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ব্যাগ ফেরত দিচ্ছেন রিয়াজুল ইসলাম। ছবি : নাটোরভিউ২৪

নাটোরের বাসিন্দা যমুনা ইলেকট্রনিক্সের পাবনার জোনাল ম্যানেজার রিয়াজুল ইসলাম লোভ-লালসার ঊর্ধ্বে উঠে সততার অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের মো. আক্কাস আলীর ছেলে।

রাস্তায় কুড়িয়ে পাওয়া ব্যাগে থাকা ২০ লাখ টাকার চেক ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ব্যাগ ফেরত দিয়ে প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। শনিবার (৩০ আগস্ট) দুপুরে নলডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলামের মাধ্যমে ব্যাগের প্রকৃত মালিকের কাছে ২০ লাখ টাকার চেক ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ব্যাগটি হস্তান্তর করা হয়।

স্থানীয় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যমুনা ইলেকট্রনিকের পাবনার জোনাল ম্যানেজার রিয়াজুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। নাটোর-ঢাকা মহাসড়কের কাছিকাটা এলাকায় অপর একটি মোটরসাইকেল থেকে ব্যাগটি ছিটকে রাস্তায় পরে যায়। রিয়াজুল ইসলাম ব্যাগটি তুলে নিয়ে সামনের মোটরসাইকেল চালককের নিকট আর পৌছাতে পারেননি। তিনি দ্রুত গন্তব্যে চলে গেছেন। পরে ব্যাগে থাকা কাগজে লেখা ঠিকানা পাওয়া যায়। সেই ঠিকানা অনুযায়ী টাঙ্গাইলে কর্মরত রাজশাহীর বাঘা উপজেলার আব্দুল হাকিমকে শনিবার ব্যাগটি হস্তান্তর করা হয়।

সব চেক ও কাগজপত্রসহ হারানো ব্যাগ ফেরত পেয়ে উচ্ছ্বসিত আব্দুল হাকিম বলেন,বর্তমান সময়ে রিয়াজুল ইসলামের মতো লোকের বেশ অভাব। তিনি সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।