লালপুরে শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্ত


লালপুর

লালপুর প্রতিনিধি

(৭ মাস আগে) ১৮ আগস্ট ২০২৫, সোমবার, ৬:০৭ অপরাহ্ন

natoreview

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে সোমবার লালপুরে শোভাযাত্রা। ছবি : নাটোরভিউ২৪

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি' এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে লালপুর উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমাবর বেলা ১১ টার দিকে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তৃতা করেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহামুদুল হাসান, একাডেমিক সুপার ভাইজার সাদ আহাম্মেদ শিবলী।

অনুষ্ঠানে সফল মাছ চাষী হিসেবে কেশবপুরের মুশফিকুল ইসলাম রোমিওকে ক্রেস্ট প্রদান করা হয়।

লালপুর থেকে আরও পড়ুন

সর্বশেষ