লালপুরে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের তিন মাসের জেল


লালপুর

লালপুর প্রতিনিধি

(২ সপ্তাহ আগে) ২৯ জুন ২০২৬, সোমবার, ৬:৪০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:০৬ অপরাহ্ন

natoreview

লালপুরে সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ছবি : নাটোরভিউ২৪

লালপুরে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে পুলিশের কাছে অভিযোগ করেন এক মা। পরে পুলিশের অভিযানে মাদকসহ ওই তরুণকে গ্রেফতার করে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ জুন) উপজেলার ওয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলামিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা জোগাড় করতে গিয়ে তিনি প্রায়ই তার মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। একপর্যায়ে অতিষ্ঠ হয়ে তার মা ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির একটি দল সোমবার দুপুরে অভিযান চালিয়ে আলামিনকে মাদকসহ গ্রেফতার করে। পরে তাকে লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবির হোসেন তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।

 


 

লালপুর থেকে আরও পড়ুন

সর্বশেষ