বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন


জাতীয় বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(৮ মাস আগে) ১৬ আগস্ট ২০২৫, শনিবার, ৮:০০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৪১ অপরাহ্ন

natoreview

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন। নাটোর ভিউ২৪

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক চার লেনে উন্নীত করা ও বড়াইগ্রামে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবিতে শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বড়াইগ্রাম উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সমিতির সভাপতি ডাঃ মোঃ শামস্ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের সঞ্চালনায় সমিতির উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন মৃধা,  জামায়াতে ইসলামীর নাটোর জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ও নাটোর-৪ এর সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল হাকিম, মন্টু ডানিয়েল, মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স ৬ এ বিজয়ী অভিনেতা আবু হেনা রনি, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান মোল্লা, সমিতির সিনিয়র সহ সভাপতি এস. এম. মাহবুব আলম ও মোঃ রাশিদুল ইসলাম রাশেদ, সহ সভাপতি জনাব মোঃ বাবর আলী, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক জনাব মোঃ আবু কাফি জন্নন, যুগ্ন সাধারন সম্পাদক  এস এম আশরাফুল আলম দিলিপ, ও সাংগঠনিক সম্পাদক  ফখরুল ইসলাম বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কটি দেশের উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে এই রুটে, কিন্তু সরু রাস্তার কারণে দুর্ঘটনা, যানজট এবং জনদুর্ভোগ বেড়েই চলেছে। বক্তারা আরও বলেন, “এই মহাসড়ক ৪ লেনে উন্নীত হলে শুধু বড়াইগ্রাম নয়, পুরো উত্তরাঞ্চলের অর্থনীতি, শিল্প, কৃষি এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। তাই তারা সরকারের কাছে দ্রুত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানান।

মানববন্ধনে বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, পেশাজীবীসহ ঢাকায় অবস্থানরত বড়াইগ্রামবাসী অংশগ্রহণ করেন।