লালপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মোনাজাত করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস সৌরভ। ছবি : নাটোরভিউ২৪
লালপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। মহান ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধ্যা জানান উপজেলা কর্মকর্তা অফিসার মো. জুলহাস সৌরভ।
দিবসটি উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান রাজনৈতিক দলের নেতা-কর্মীরা,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা সহ নানান শ্রেণী পেশার মানুষ। এ সময় ভাষা শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আবীর হোসেন,বীর মুক্তিযোদ্ধো শামসুল আলম,লালপুর থানার ওসি মজিবর রহমান ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মৃধা,মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম সেলিম ,উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাদ আহমেদ শিবলী প্রমুখ। এছাড়া বীর মুক্তিযোদ্ধারা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
