বড়াইগ্রামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


জাতীয় বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(৩ মাস আগে) ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, ৫:২৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৪৪ অপরাহ্ন

natoreview

বড়াইগ্রামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন আব্দুল আজিজ এমপি

নাটোরের বড়াইগ্রামে যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনের প্রথম প্রহরে উপজেলা চত্বরে নবনির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কর্মসূচির সূচনা করা হয়। এ উপলক্ষে সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এম. লুৎফর রহমান ও অধ্যক্ষ আশরাফ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা সজিব আল মারুফ এবং বীর মুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা প্রমুখ। 

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। শেষে দেশের জন্য জীবনদানকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

 

 

 

 

 

 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ