পে স্কেলের জন্য ধৈর্য ধরতে হবে : অর্থ উপদেষ্টা


জাতীয় গুরুদাসপুর

গুরুদাসপুর প্রতিনিধি

(১ মাস আগে) ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার, ৫:১৪ অপরাহ্ন

natoreview

গুরুদাসপুর মিনি স্টেডিয়াম পরিদর্শনে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : নাটোরভিউ২৪

নতুন পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নের বিষয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ধৈর্য ধরতে বললেন গুরুদাসপুর মিনি স্টেডিয়াম পরিদর্শন কালে অন্তর্র্বতীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

শুক্রবার (১৬ জানুয়ারি) শেষ বিকেলে গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, পে স্কেলের বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি রিপোর্ট জমা দিলে দ্রুত তা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পে স্কেল ১০-১২ বছর পর করা হচ্ছে, অনেক বিষয় বিবেচনা করে তা প্রস্তুত হচ্ছে। সবচেয়ে বড় বিষয় অর্থ সংকট।  তিনি আটো বলেন, গণভোটে মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে।

পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।

এ ছাড়াও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশিদ, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ