নাটোরে শহীদ পরিবারের সঙ্গে জেলা প্রশাসনের গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উৎযাপন


জাতীয় সদর

নিজস্ব প্রতিবেদক

(৮ মাস আগে) ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৪:৪৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৪৫ অপরাহ্ন

natoreview

নাটোর শহরের গাড়ীখানা গোরস্থানে মঙ্গলবার জুলাই শহীদদের কবরে শ্রদ্ধা জানাচ্ছেন জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার আমজাদ হোসাইন, সিভিল সার্জন ডা. মোক্তাদির আরেফিনসহ অন্যরা। ছবি : নাটোরভিউ২৪

ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই আন্দোলনে নাটোরে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারী কর্মকর্তারা।

শহরের ভবানীগঞ্জ মোড়ে জুলাই শহীদদের স্মৃতিস্তম্ভ নির্ধারিত সময়ের মধ্যে নির্মান করতে না পারায় সকাল সাড়ে ৯টায় গাড়ীখানা গোরস্থানে পাঁচজন শহীদের কবরে শ্রদ্ধা জানানো হয়।

পরে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তন আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন, জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার আমজাদ হোসাইন, সিভিল সার্জন ডা. মোক্তাদির আরেফিন, আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট বাসুদেব ঘোষ, শহীদ মিকদাদ হোসেন খান আকিবের বাবা নাটোর সিটি কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান, জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর মো. নুরুল ইসলাম ও জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই আন্দোলনে নাটোরে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারী কর্মকর্তারা।