নলডাঙ্গা রেললাইনে শিকল পেঁচিয়ে নাশকতার চেষ্টা


নলডাঙ্গা

নিজস্ব প্রতিবেদক

(১১ মাস আগে) ৪ আগস্ট ২০২৫, সোমবার, ৮:১৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৫০ অপরাহ্ন

natoreview

নলডাঙ্গার মাধনগরে রেললাইনে রোববার রাতে লোহার শিকল পেঁচিয়ে তালা দিয়ে নাশকতার চেষ্টা করে দুর্বৃত্তরা। ছবি : নাটোরভিউ২৪

নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশনের কাছে রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালা দিয়ে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে পুলিশ ও রেলকর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে শিকল কেটে তা অপসারন করেন। রোববার (৩ আগস্ট) রাত ১১টার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশনের পলাশীতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মাধনগর স্টেশনের দক্ষিণ পাশে এক পথচারী যাওয়ার সময় রেললাইনে শিকল প্যাঁচিয়ে নতুন একটি তালা লাগানো অবস্থায় দেখতে পান। তৎক্ষনিক বিষয়টি তিনি স্থানীয় লোকজনকে ডেকে জানান। পরে খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ও স্টেশনমাস্টার ঘটনাস্থলে আসেন। পরে মিস্ত্রির সাহায্যে তালাসহ শিকল কেটে তা অপসারন করেন। এ ঘটনার ফলে শিকলসহ তালা অপসারন না করা পর্যন্ত কয়েকটি ট্রেন কয়েক ঘণ্টা দেরিতে গন্তব্য রুটে চলাচল করে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

মাধনগর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার উজ্জল আলী বলেন, বিষয়টি জানার পরই ঘটনাস্থলে গিয়ে শিকলসহ তালা কেটে লাইন থেকে সরিয়ে ফেলা হয়। তবে কেউ নাশকতার উদ্দেশ্য এমন কাজ করতে পারে বলে সবাই ধারণা করছে। তিনি বলেন এ ঘটনায় তিনটি ট্রেন নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর গন্তব্যে ছেড়ে যায়। রাত থেকেই ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে শিকলটি কেটে রেললাইন থেকে সরানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কে বা কারা নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

নলডাঙ্গা থেকে আরও পড়ুন

সর্বশেষ