নলডাঙ্গায় ৫টি ককটেল ও ৫টি পেট্টোল বোমা উদ্ধার


নলডাঙ্গা

নিজস্ব প্রতিবেদক

(৩ মাস আগে) ৩ জানুয়ারি ২০২৬, শনিবার, ৮:০১ অপরাহ্ন

natoreview

নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমাড়ি সড়ক থেকে উদ্ধার করা পেট্টোল বোমা। ছবি : নাটোরভিউ২৪

নলডাঙ্গা থেকে ৫টি ককটেল ও ৫টি পেট্টোল বোমা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমাড়ি সড়ক থেকে এগুলো উদ্ধার করা হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিউল আযম বলেন, রাত ৯ টার পর উপজেলার নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমাড়ি এলাকায় সড়কে দৃর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে ৫ টি ককটেল ও ৫টি পেট্টোল বোমা ও আওয়ামী লীগের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ছবি সম্বলিত ১টি ব্যানার উদ্ধার করা হয় এবং আগুন নিভিয়ে দেওয়া হয়।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দ্রুত ঘটনার সাথে জড়িতদের আটক করা হবে। ভীতি সৃষ্টি করার জন্য পরিকল্পিত ভাবে এসব কাণ্ড করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

 

 

নলডাঙ্গা থেকে আরও পড়ুন

সর্বশেষ