নলডাঙ্গায় শনিবার বিষাক্ত আগাছা পার্থেনিয়াম পরিষ্কার করছেন পরিবেশ কর্মীরা। ছবি : নাটোরভিউ২৪
নলডাঙ্গা উপজেলার বিভিন্ন পতিত জমিতে ছড়িয়ে পরেছে মানদেহের জন্য ক্ষতিকর বিষাক্ত আগাছা পার্থেনিয়াম। শনিবার নলডাঙ্গা থেকে মাধনগর পর্যন্ত নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সাড়ে ৩ কিলোমিটার রাস্তার দুই পাশের পার্থেনিয়াম পরিষ্কার করেছে স্থানীয় পরিবেশ কর্মীরা।
বিবিসিএফ এর সহযোগি সংগঠন সবুজ বাংলা ও তরুন দিগন্তের স্বেচ্ছাসেবী পরিবেশকর্মীরা বেলা ১১ থেকে দুপুর ২টা পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান।
বিষাক্ত আগাছা পার্থেনিয়াম নিধন কার্যকমে অংশ নিয়ে পরিবেশকর্মীদের উৎসাহ প্রদান করেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকতা মো. আল এমরান খান।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সবুজ বাংলার সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী, তরুন দিগন্তের সভাপতি মো. তাহমিদুর রহমান সৌমিক ও পরিবেশকর্মী হুমায়ুন রশিদ এবং তাদের সংগঠনের সদস্যরা।
মাধনগর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশগন তাদের এই কাজে সহযোগিতা প্রদান করেন।
