লালপুরে সেনা অভিযানে ৩৪২ পিস ইয়াবাসহ দুই ভাই আটক


লালপুর

লালপুর প্রতিনিধি

(৮ মাস আগে) ৪ আগস্ট ২০২৫, সোমবার, ৫:৪২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:১৭ অপরাহ্ন

natoreview

লালপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩৪২ পিস ইয়াবাসহ আটক রাজন ও সুমন। ছবি : নাটোরভিউ২৪

লালপুর উপজেলার আব্দুলপুর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে অভিযুক্তদের বাড়ি তল্লাশি করে ৩৪২ পিস ইয়াবাসহ দুই ভাইকে আটক করা হয়েছে।

সোমবার (৫ আগস্ট) ভোরে উপজেলার আব্দুলপুর গ্রামের হান্নান প্রামানিকের দুই ছেলে রাজন ও সুমন কে আটক করে যৌথ বাহিনী।

তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে জানা গেছে। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য আটককৃতদের লালপুর থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান সত্যতা নিশ্চিত করেন।
 

লালপুর থেকে আরও পড়ুন

সর্বশেষ