গ্রেফতার নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। ছবি : নাটোরভিউ২৪
নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১০ মে) ভোর রাতে মনিরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, গ্রেফতার মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে মারপিট ও চাঁদাবাজিসহ বিভিন্ন ঘটনায় কয়েকটি মামলা থাকায় শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
