সিংড়ায় হাজি সমাবেশ ও দোয়ার অনুষ্ঠান


ধর্ম সিংড়া

সিংড়া প্রতিনিধি

(১ বছর আগে) ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৮:০১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:০৫ অপরাহ্ন

natoreview

সিংড়ায় শনিবার এবছর হজে গমন ইচ্ছুক ব্যক্তির মাঝে শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. মহিবুল হাসানসহ অতিথিরা। ছবি : নাটোরভিউ২৪

সিংড়ায় হাজি সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে সিংড়া মডেল মসজিদে হজ— গমন ইচ্ছু ব্যক্তি ও পুরাতন হাজিদের নিয়ে এ সমাবেশের আয়োজন করে আরাফাতি হাজি কল্যাণ পরিষদ।

সমাবেশে আরাফাতি হাজি কল্যাণ পরিষদের সভাপতি অধ্যাপক মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. মহিবুল হাসান।

হাজি কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মহসিন আলমের পরিচালনায় আরও বক্তৃতা করেন সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শারফুল ইসলাম তারা, সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, সিংড়া বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আলী আকবর।

পরে এবছর হজে গমন ইচ্ছুক ২১৬ ব্যক্তির মাঝে শুভেচ্ছা উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও আয়োজকরা।

 


 

ধর্ম থেকে আরও পড়ুন

natoreview
লালপুরে রামকৃষ্ণপুর গোসাঁইজির আশ্রম
কমিটির বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সর্বশেষ