ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির ইফতার


ধর্ম বড়াইগ্রাম

নিজস্ব প্রতিবেদক

(২ মাস আগে) ৭ মার্চ ২০২৬, শনিবার, ৮:২৯ অপরাহ্ন

natoreview

বড়াইগ্রাম উপজেলা সমিতি, ঢাকার ইফতার মাহফিলে বক্তৃতা করছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। ছবি : নাটোরভিউ২৪

বড়াইগ্রাম উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে শনিবার (৭ মার্চ) অনুষ্ঠিত হয়েছে দোয়া ও ইফতার মাহফিল। রাজধানীর মিরপুরে একটি হোটেলে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে সমিতির সভাপতি ডা. মো. শামস উদ্দিন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। 
বিশেষ অতিথি ছিলেন নাটোর-৪ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মো. আব্দুল আজিজ, সদ্য একুশে পদকপ্রাপ্ত বড়াইগ্রামের কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক আব্দুস সাত্তার এবং বড়াইগ্রাম উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, নাটোর জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা মো. আব্দুল হাকিম। 
বক্তৃতা করেন, সমিতির সিনিয়র সহসভাপতি এসএম মাহবুব আলম, সিনিয়র সহসভাপতি ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. রাশিদুল ইসলাম রাশেদ, ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্যসচিব মো. মখলেছুর রহমান মিন্টু, সমিতির অর্থ সম্পাদক ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির অর্থ সম্পাদক মো. আব্দুস সালাম,সহসভাপতি মো. বাবর আলী, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো. আবু কাফি জুন্নন, যুগ্ন সাধারণ সম্পাদক এসএম আশরাফুল আলম দিলিপ, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, সমিতির উপদেষ্টা মন্ডলির সদস্য মো. আলাউদ্দিন মৃধা, মন্টু ডানিয়েল।

ধর্ম থেকে আরও পড়ুন

natoreview
লালপুরে রামকৃষ্ণপুর গোসাঁইজির আশ্রম
কমিটির বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সর্বশেষ