বড়াইগ্রামে জামায়াতে নামাজ পড়ে সাইকেল পেলো সাত শিশু-কিশোর


ধর্ম বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(১ বছর আগে) ২২ মার্চ ২০২৫, শনিবার, ৯:৫৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:০২ অপরাহ্ন

natoreview

বড়াইগ্রামে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত মসজিদে গিয়ে জামায়াতে নামাজ পড়ায় বাইসাইকেল পুরস্কার পাওয়া সাত শিশু-কিশোর। ছবি : নাটোরভিউ২৪

বড়াইগ্রামে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত মসজিদে গিয়ে জামায়াতে নামাজ পড়ায় বাইসাইকেল পুরস্কার পেয়েছে সাত শিশু-কিশোর। এ ছাড়া অন্যান্য শিশুদেরকে শান্তনা পুরস্কার হিসাবে পাঞ্জাবি দেওয়া হয়েছে।

শনিবার উপজেলার ধানাইদহ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এসব পুরস্কার বিতরণ করা হয়। বাইসাইকেল পুরস্কার প্রাপ্তরা হলো- জুনায়েদ আহমেদ পলক, কায়েস মাহমুদ মাহিন, রাসেল হোসেন, রিহাদ হোসেন, রিফাত হোসেন, আব্দুল আজিজ ও নাঈম হোসেন।

এ সময় বাঘা উপজেলা প্রকল্প কর্মকর্তা তরিকুল ইসলাম, পল্লী পশু চিকিৎসক হাসিনুর রহমান, ধানাইদহ ফাজিল মাদরাসার প্রভাষক মো. বাশিরুল্লাহ, ধানাইদহ ইসলামিয়া মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা শফীউল্লাহ খন্দকার ও মাওলানা জাকির হোসেন উপস্থিত ছিলেন।

ধর্ম থেকে আরও পড়ুন

natoreview
লালপুরে রামকৃষ্ণপুর গোসাঁইজির আশ্রম
কমিটির বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সর্বশেষ