মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বড়াইগ্রামে বিক্ষোভ


ধর্ম বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(১ বছর আগে) ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ১১:০২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৫৫ অপরাহ্ন

natoreview

সিংড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তির বৃহস্পতবিার প্রতিবাদে লক্ষ্মীকোল বাজারে বিক্ষোভ। ছবি : নাটোরভিউ২৪

সিংড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান স্বচ্ছ ও তার বোনের কটুক্তির প্রতিবাদে এবং উপযুক্ত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বড়াইগ্রাম পৌর শাখা।

বৃহস্পতিবার (২০ মার্চ) উপজেলার লক্ষ্মীকোল বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হামিদ, বড়াইগ্রাম পৌর শাখার সভাপতি হাফেজ ওহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা যুব আন্দোলনের অর্থ সম্পাদক তুহিন ইসলাম, জাতীয় শিক্ষক ফোরামের উপজেলা সম্পাদক মিনহাজুল ইসলাম, ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি গোলাম রাব্বী ও পৌর সভাপতি আশিক বিল্লাহ বক্তব্য রাখেন।

সম্প্রতি ছাত্রলীগ নেতা সাকিবুল ইসলাম স্বচ্ছ ও তার বোন সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস উম্মে আমারা ইসলাম সুখী মহানবী (সা)-কে নিয়ে ফেসবুকে কটুক্তি করে। এ ঘটনায় স্বচ্ছকে আটক করলেও ছাত্রলীগ নেত্রী সুখীকে এখনও আটক করতে পারেনি পুলিশ।


 

 

ধর্ম থেকে আরও পড়ুন

natoreview
লালপুরে রামকৃষ্ণপুর গোসাঁইজির আশ্রম
কমিটির বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সর্বশেষ