গুরুদাসপুরে নারী দিবস পালিত


নারী গুরুদাসপুর

গুরুদাসপুর প্রতিনিধি

(১ বছর আগে) ৮ মার্চ ২০২৫, শনিবার, ৭:৩৩ অপরাহ্ন

natoreview

ছবি : নাটোরভিউ২৪

গুরুদাসপুরে  ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’, প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়।  

গুরুদাসপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তর আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে বক্তৃতা করেন ওসি গোলাম সারওয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেখামনি পারভীন, উপজেলা নারী সংগঠনের নেত্রী আনোয়ারা বেগম, আবুল কালাম আজাদ, উপজেলার জয়িতা সফুরা বেগম, সফল নারী উদ্যোক্তা সুফিয়া বেগম।