বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট জন গমেজের মা আর নেই


নারী বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(৫ মাস আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৫:২৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৫৮ অপরাহ্ন

natoreview

বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট জন গমেজের মা আর নেই

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবি মি. জন গমেজের মা মারিয়া গমেজ (৯৩) আর নেই। তিনি মঙ্গলবার সকাল ১০টায় নাটোরের বড়াইগ্রামের দিঘইর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। 
মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ১০টায় প্রার্থনা শেষে জোনাইল ইউনিয়নের বোর্ণি খ্রীষ্টান মিশন কবরস্থানে তার মরদেহ সমাধিস্থ করা হবে। তিনি আমৃত্যু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একনিষ্ঠ ভক্ত ছিলেন। 
তাঁর মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক আব্দুল হাকিম, সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি ইসাহাক আলী, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, অধ্যাপক এম লুৎফর রহমান, অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা ও অধ্যক্ষ আশরাফ আলী, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

নারী থেকে আরও পড়ুন

সর্বশেষ