লালপুরে একযোগে ১০ ইউনিয়নে ধান কেটে দেয়ে প্রসংশায় পুতুল


নারী লালপুর

(৪ মাস আগে) ২৩ নভেম্বর ২০২৫, রবিবার, ৬:৩৩ অপরাহ্ন

natoreview

লালপুরে রোববার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কৃষকের ধান কেটে দিচ্ছেন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজনা শারমিন পুতুল। ছবি : নাটোরভিউ২৪

লালপুরে শ্রমিক সংকটে নাটোর–১ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজনা শারমিন পুতুল তার কর্মী সমর্থকদের নিয়ে কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়ায় নির্বাচনি মাঠে ব্যাপক সাড়া ফেলেছে। কৃষকসহ সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন তিনি।
রোববার (২৩ নভেম্বর) দিনব্যাপী  উপজেলার ১০ ইউনিয়নে শ্রমিক সংকটে বিপাকে পড়া কৃষকদের জমির পাকা ধান কেটে দেন। যুবদল, ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীরাও এতে অংশ নেন।

কৃষকদের ধান কাটতে সহযোগিতা পাওয়ায় ডেবরপাড়া গ্রামের কৃষক রওশন আলম বলেন, শ্রমিক সংকটে চিন্তায় ছিলাম। ধানের শীষের প্রার্থী পুতুল আপা  ধান কেটে দেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, যুগ্ম আহবায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, মৎসজীবি দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, লালপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি হায়দার আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাস্টার, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আজিজ রন্জু, লালপুর ইউপি সদস্য এমদাদুল হক, চংধুপইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুলহাস, আড়বাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, বিলমাড়ীয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী হোসেন, সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাদিম হোসেন দোহা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, মাহমুদ হাসান রবিন সহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

নারী থেকে আরও পড়ুন

সর্বশেষ